ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

এটা আমাদের ঘরের বিষয়, দুঃখ প্রকাশ করে ওস্তাদদের দোয়া নিয়েছি, সমাধান হয়েছে’

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী ও কওমি ছাত্র ঐক্য পরিষদের মধ্যে তৈরি হওয়া বিরোধের সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জামিয়া ইউনুছিয়া মাদরাসায় গিয়ে কওমি ছাত্র ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেন। বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে তাদের গভীর সম্পর্ক ও শ্রদ্ধাবোধ রয়েছে। জুলাই আন্দোলনে তারা একসঙ্গে ছিলেন। ওস্তাদরা তাদের তালেব হিসেবে মনে করেন। অনেক আলেম তাদের দুঃখ প্রকাশ করার পরামর্শ দিয়েছেন। দুঃখ প্রকাশ করলে কেউ ছোট হয়ে যায় না। এ কারণেই তারা এখানে এসে দুঃখ প্রকাশ করেছেন এবং ওস্তাদদের দোয়া নিয়েছেন। এর মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।

তিনি বলেন, ছাত্রদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে—হাসনাত আব্দুল্লাহ জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেই বিষয়ে সঠিক তথ্য আবার সংসদে উপস্থাপন করতে হবে।

তিনি আরও বলেন, আলেম-ওলামাদের সঙ্গে তারা রাজপথে ছিলেন। যেহেতু তারা সবাই একই ঘরের, তাই আলেমরা বিষয়টি দ্রুত সমাধান করে দেওয়ার কথা বলেছেন। পরে হাসনাত আব্দুল্লাহও তার বক্তব্যের জন্য ফেসবুকে দুঃখ প্রকাশ করেছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘অনেকে বাইরে থেকে উল্লাস করছেন। তাদের বলতে চাই, এটা আমাদের ঘরের সমস্যা। এর সমাধান হয়েছে। ভুল বোঝাবুঝিরও অবসান ঘটেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন। তিনি মাদরাসার ছাত্রদের পাশে দাঁড়াননি। তাদের পক্ষে সুষ্ঠু বিচারও করেননি।’

ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি পুলিশ ও মাদরাসাছাত্রদের সংঘর্ষের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মূল বিষয় ছিল মাদরাসাছাত্ররা পুলিশ লাইন্সে গানের অনুষ্ঠান বন্ধ করেনি। বরং পুলিশ ৩০ জন মাদরাসাছাত্রকে আহত করেছে।

বৈঠকে মাদরাসার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুহতামিম মুফতি মোবারক উল্লাহ, সিনিয়র শিক্ষক মাওলানা আলী আকবর এবং কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা খালেদ সাইফুল্লাহসহ অন্যান্য নেতারা।

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ৩০ আগস্ট ২০২৬

এটা আমাদের ঘরের বিষয়, দুঃখ প্রকাশ করে ওস্তাদদের দোয়া নিয়েছি, সমাধান হয়েছে’

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x