উত্তর: স্ত্রীকে ‘আপু’ বা ‘বোন’ বলে ডাকা মাকরুহ। হাদিসে এ ধরনের সম্বোধন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি তার স্ত্রীকে ‘বোন’ বলে সম্বোধন করলে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অপছন্দ করেন এবং এভাবে সম্বোধন করতে নিষেধ করেন। (সুনানে আবু দাউদ ১/৩০১; মুসান্নাফ আবদুর রাযযাক ৭/১৫২)
তাই স্বামী-স্ত্রী উভয়েরই এ ধরনের সম্বোধন পরিহার করা উচিত। তবে স্ত্রীকে ‘আপু’ বা ‘বোন’ বলে ডাকলে বৈবাহিক সম্পর্কে কোনো ক্ষতি হয় না।
স্বামী-স্ত্রীর একে অপরকে এমন শব্দ বা নামে সম্বোধন করা উচিত, যার মাধ্যমে স্বাভাবিক সম্মান ও ভালোবাসা প্রকাশ পায় এবং অসম্মান প্রকাশ না পায়। তারা চাইলে সন্তানদের নামের সঙ্গে সম্পৃক্ত করে একে অপরকে ডাকতে পারেন। নাম ধরেও ডাকা যেতে পারে, যদি তাদের সংস্কৃতিতে তা অপমানজনক না হয় এবং এতে কেউ অসম্মানিত বোধ না করেন।
আবু তমিমা আল জুহামী (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি তার স্ত্রীকে ‘হে আমার বোন’ বলে সম্বোধন করেন। তখন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘সে কি তোমার বোন?’ তিনি এ ধরনের সম্বোধন অপছন্দ করেন এবং তা থেকে নিষেধ করেন। (সুনানে আবু দাউদ: ২২০৪)
সুতরাং স্ত্রীকে ‘বোন’, ‘আপু’ ইত্যাদি এবং স্বামীকে ‘ভাই’, ‘ভাইয়া’ ইত্যাদি বলে সম্বোধন করা থেকে বিরত থাকা উচিত।
তবে স্বামী স্ত্রীকে ‘বোন’ বা ‘আপু’ বলে ডাকলে কিংবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বা ‘ভাইয়া’ বলে সম্বোধন করলে তাদের বৈবাহিক সম্পর্কে কোনো ক্ষতি হবে না। এতে তালাকও হবে না এবং কোনো কাফফারা দেওয়ার প্রয়োজনও হবে না।
সূত্র: দৈনিক ইত্তেফাক

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন