চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার গল্লাক বাজারে ফরিদগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গল্লাক বাজারে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি পরিবার ও সমাজে নানা ধরনের অপরাধ ও সামাজিক অবক্ষয় সৃষ্টি করে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ বলেন, মাদক নির্মূল করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে। পরিবারের সদস্য বা আশপাশের কেউ মাদকে জড়িয়ে পড়লে তাকে বুঝিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। এতে কাজ না হলে সম্মিলিতভাবে তাকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. এরশাদ উল্যাহ মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, যারা মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত, তারা চাইলে পুলিশের সহযোগিতা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। তবে সমাজ থেকে মাদক নির্মূলে ফরিদগঞ্জ থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, শুধু মাদকবিরোধী অভিযান পরিচালনা করলেই হবে না, সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়াতে হবে। মাদক নির্মূলে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন