ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

মাদক বিবেককে ধ্বংস করে, সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই। রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

সংগ্রহীত

মাদক সেবনে মনুষ্যত্ববোধ বিবেককে ধ্বংস করে, সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।  

তিনি আরও বলেন মাদক নিয়ে যায় ধ্বংসের পথে আর খেলাধুলা নিয়ে আসে জীবনের সুস্থতার পথে, তাই নেশা আসক্ত নয় খেলাধুলা আসক্ত হতে হবে। মাদক সেবনে বিবেককে, মনুষ্যত্ববোধকে ধ্বংস করে দিয়েই রংপুরে ৪ খুনের ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, খেলা কতটা জরুরী। বর্তমান সরকার  তারেক রহমান সংস্কৃতি ও ক্রিয়াকে প্রাধান্য দিয়েছেন।  তারই ধারাবাহিকতায়  মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখার একমাত্র উপায় তাদের সাংস্কৃতিক অঙ্গ ও খেলার মাঠে নিয়ে আসা। 

রবিবার বিকেলে পঞ্চগড়ের স্টেডিয়ামে

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় অনুষ্ঠানে  এসব কথা বলেন৷ এর আগে জাতীয় সংগীত বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অংশগ্রহণকারী দলগুলোর পতাকা উত্তোলন করা হয়। পরে অতিথিরা খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির সদস্য এড. রীনা পারভীন, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন সহ জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এই টুর্নামেন্টে জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভা অংশগ্রহণ করবে।

উদ্বোধনী খেলা দেবীগঞ্জ পৌরসভা একাদশ ৪-৩ গোলে আটোয়ারী উপজেলা একাদশকে পরাজিত করে। 

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ৩০ আগস্ট ২০২৬

মাদক বিবেককে ধ্বংস করে, সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই। রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x