ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ইইউ নিজেদের ‘সার্বভৌমত্ব’ বিসর্জন দিয়েছে: ইরান

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে সমর্থন করায় ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ‘নৈতিক অবক্ষয় ও রাজনৈতিক অক্ষমতার’ প্রতীক হিসেবে মন্তব্য করেছে ইরান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ অভিযোগ করেন।

ইসমাইল বাঘেই তাঁর পোস্টে বলেন, ‘ইইউ মনে হচ্ছে মার্কিন বলপ্রয়োগের কাছে নিজেদের সার্বভৌমত্ব, আইন ও নীতি-নৈতিকতা বিসর্জন দিচ্ছে।’

তেহরানের বিরুদ্ধে আরোপ করা একতরফা ও বেআইনি অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ইইউয়ের সমর্থন আন্তর্জাতিক আইন এবং সংগঠনটির নিজস্ব নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক বলেও প্রশ্ন তোলেন বাঘেই।

তিনি বলেন, ওয়াশিংটনের অন্যায্য অর্থনৈতিক যুদ্ধকে সমর্থন করা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ডের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি সদস্য রাষ্ট্রকে জবাবদিহির আওতায় আসতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, একদিকে ইউরোপীয় ইউনিয়ন উত্তেজনা প্রশমিত করা ও আঞ্চলিক স্থিতিশীলতার কথা বলবে, অন্যদিকে ওয়াশিংটনের ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদকে’ সমর্থন করবে—এই দুই অবস্থান একই সঙ্গে গ্রহণযোগ্য হতে পারে না।

সূত্র: মিডল ইস্ট আই

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ইইউ নিজেদের ‘সার্বভৌমত্ব’ বিসর্জন দিয়েছে: ইরান

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x