ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

রাজিবপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

​কর্মসূচির শুরুতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোখলেছুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার।

​সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওসমান গনি, কোবির হোসেন ও ফরিদুল ইসলাম। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম মাহমুদ লিখনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

​আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূপের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

রাজিবপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x