ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই ১৮ হাজার গ্রাহকের আবেদন, চাওয়া হয়েছে ১,৩০০ কোটি টাকা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য গ্রাহকদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন শুরুর প্রথম দিন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রায় ১৮ হাজার গ্রাহক টাকা ফেরতের জন্য আবেদন করেছেন। এ কারণে একীভূত পাঁচ ব্যাংকের বিভিন্ন শাখায় গ্রাহকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ব্যাংক সূত্র জানিয়েছে, প্রথম দিনে আবেদন করা ১৮ হাজার গ্রাহক মোট প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়েছেন।

সম্মিলিত ইসলামী ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে মঙ্গলবার থেকে টাকা উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়। আবেদনগুলো যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের অর্থ পরিশোধ শুরু করার কথা রয়েছে।

ব্যাংক সূত্রের তথ্য অনুযায়ী, নির্ধারিত নিয়ম অনুসরণ করেই আমানত ফেরতের আবেদন গ্রহণ করা হচ্ছে। এজন্য গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় উপস্থিত হয়ে আবেদন করতে হচ্ছে। আবেদন যাচাই শেষে নিয়ম অনুযায়ী তাদের পাওনা অর্থ পরিশোধ করা হবে।

পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাবের অর্থ এবং মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলন করতে পারবেন। তবে এ সুবিধার আওতায় আমানতের বিপরীতে অর্জিত বা পাওনা মুনাফা উত্তোলন করা যাবে না।

কোনো গ্রাহক আমানতের মূল টাকা তুলে নিলে সংশ্লিষ্ট আমানতকে পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে হস্তান্তরকারী ব্যাংকের কাছে ওই গ্রাহকের কোনো ঋণ বা দায় থাকলে টাকা ফেরতের আগে আমানতের অর্থ থেকে তা সমন্বয় করা হবে।

যেসব গ্রাহক আপাতত আমানতের টাকা তুলবেন না, তারা হিসাব চালু রাখলে চুক্তি অনুযায়ী প্রযোজ্য হারে মুনাফা পাওয়ার সুযোগ পাবেন। তবে মেয়াদি আমানত নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে ভাঙলে মূল টাকা পাওয়া গেলেও ওই অর্থের ওপর মুনাফা পাওয়া যাবে না। আর কেউ আংশিক অর্থ উত্তোলন করলে অবশিষ্ট টাকার ওপর প্রযোজ্য নিয়ম অনুযায়ী মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই ১৮ হাজার গ্রাহকের আবেদন, চাওয়া হয়েছে ১,৩০০ কোটি টাকা

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x