ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অর্থনীতি

দেশের বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম

দেশের বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। এবার প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা। এর আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৯৯ টাকায়।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের মূল্য পরিস্থিতি পর্যালোচনা শেষে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও সংশ্লিষ্ট কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ার প্রভাব দেশের বাজারে পড়ছে। দেশের চাহিদার বড় একটি অংশের সয়াবিন তেল আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে দেশীয় বাজারেও দাম সমন্বয় করতে হচ্ছে।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন এর আগের দাম ছিল ১৯৫ টাকা।

এদিকে, সয়াবিন তেলের দাম বাড়ানো হলেও পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে পাম অয়েল আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।

নতুন মূল্য কার্যকর হওয়ায় ভোক্তাদের সয়াবিন তেল কিনতে আগের তুলনায় প্রতি লিটারে আরও ৫ টাকা বেশি খরচ করতে হবে।

বিষয় : বাণিজ্য

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
দেশের বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম
0:00 0:00
1.0x