ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

ছাদ চুইয়ে পানি, ঝুঁকিতে সংসদ ভবনের ২০০ কোটি টাকার যন্ত্রপাতি

সামান্য বৃষ্টি হলেই জাতীয় সংসদ ভবনের বিভিন্ন স্থানে ছাদ চুইয়ে পানি পড়ছে। দীর্ঘদিন ধরে ভবনটির যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় বিভিন্ন অংশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

মূল সংসদ ভবনের পাশাপাশি দক্ষিণ প্লাজা, ভিআইপি বাংলো, মন্ত্রী হোস্টেল, পুরাতন সংসদ সদস্যদের হোস্টেল এবং সচিব হোস্টেলেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজার নিচে থাকা মেইন মেকানিক্যাল প্ল্যান্ট (এমএমপি) রুমেও বৃষ্টির পানি প্রবেশ করছে। ওই কক্ষে সংসদের কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, জিআইএস প্যানেল, ছয়টি জেনারেটর, বৈদ্যুতিক সাবস্টেশনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এমএমপি রুমে থাকা প্রায় ২০০ কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি পানি ঢুকে পড়ায় ক্ষতির আশঙ্কায় রয়েছে। পানি বিদ্যুৎ পরিবাহী হওয়ায় শর্টসার্কিটের মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপাতত যন্ত্রপাতিগুলোর ওপর টিনের অস্থায়ী ছাউনি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংসদ ভবনের বিভিন্ন স্থানে পানি পড়া বন্ধ করতে গ্লাস ব্রিকসের জয়েন্ট মেরামত এবং ছাদ পানি প্রতিরোধী করার কাজ করা হচ্ছে।

তবে বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অস্থায়ী ব্যবস্থা দিয়ে দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান করা সম্ভব নয়। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে লুই আই কানের নকশায় নির্মিত দেশের গুরুত্বপূর্ণ এই স্থাপনাটিও ঝুঁকির মধ্যে পড়েছে।

এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সংসদ ভবনের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের জন্য একটি প্রকল্প নেওয়া হচ্ছে। ইতোমধ্যে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে।

এর আগে সদ্য শেষ হওয়া বাজেট অধিবেশনে সরকারি দলের হুইপ জিকে গউছ সংসদ ভবনের ছাদ থেকে পানি পড়ার বিষয়টি সংসদের নজরে আনেন। তিনি বলেন, মসজিদের সামনে বৃষ্টির পানি পড়ায় বালতি দিয়ে পানি সংগ্রহ করতে হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

ওই সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও সংসদ ভবনের পানি পড়ার বিষয়টি তুলে ধরেন। পরে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানান, সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জানা গেছে, যেসব স্থানে পানি পড়ছে, সেসব স্থান মেরামতের কাজ সংশ্লিষ্ট মন্ত্রণালয় শুরু করেছে। তবে কাজের ধীরগতিতে অসন্তোষ রয়েছে।

সূত্র: দৈনিক যুগান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ছাদ চুইয়ে পানি, ঝুঁকিতে সংসদ ভবনের ২০০ কোটি টাকার যন্ত্রপাতি

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x