ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

দুই বছরের মধ্যে জ্বালানি পরিস্থিতির আরও উন্নতি হবে: প্রধানমন্ত্রী

দেশের বাড়তে থাকা জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে সরকারের এ পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবদিয়া এলাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়ে একটি আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। প্রস্তাবিত টার্মিনালটি স্থাপন করা হলে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সেখান থেকে এলএনজি সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানি উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে। এর ফলে দেশের সামগ্রিক জ্বালানি সরবরাহ পরিস্থিতিতেও আরও উন্নতি হবে।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদা পূরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পায়রা ও মোংলা বন্দর এলাকায় জরুরি ভিত্তিতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব নিয়ে কাজ চলছে।

তিনি জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদা মেটানোর লক্ষ্যেই এসব টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত ভাসমান এলএনজি টার্মিনালগুলো বাস্তবায়ন করা গেলে দেশের সামগ্রিক জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতির পাশাপাশি গ্যাস সংকটও অনেকাংশে কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

সূত্র: থার্টি সিক্স নিউজ ২৪

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

দুই বছরের মধ্যে জ্বালানি পরিস্থিতির আরও উন্নতি হবে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x