সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরের প্রথম দিন রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। দ্বিতীয় দিন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এ ছাড়া সংক্ষিপ্ত দুই দিনের সফরে বাবা-মায়ের কবর জিয়ারত এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে রাষ্ট্রপতির।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে পুরো ঠাকুরগাঁও জেলায় ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলায় সফরের খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁও শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে এবং শহরের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি দপ্তরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ চলছে।
রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর প্রসঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে আসছেন—এ খবর ছড়িয়ে পড়ার পর তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। রাষ্ট্রপতিকে একনজর দেখার জন্য সবাই অপেক্ষা করছেন।
দুই দিনের সংক্ষিপ্ত সফর শেষে আগামী সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
সূত্র: জবাবদিহি

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন