ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

বিরোধীদলের ওয়াকআউটের সময় সংসদে ছিলেন হাসনাত, কেন?

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে স্থায়ী কমিটির সভাপতি পদ বণ্টনকে কেন্দ্র করে বিরোধের জেরে সংসদ থেকে ওয়াকআউট করেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদ সদস্যরা। তবে ওয়াকআউটের সময় বিরোধী দলের দুই সদস্য হাসনাত আবদুল্লাহ ও সাইদ উদ্দিন আহমাদ হানজালা কিছুক্ষণ সংসদ কক্ষে অবস্থান করেন। পরে হানজালাও কক্ষ থেকে বেরিয়ে যান।

বুধবার (২ সেপ্টেম্বর) সংসদে আরও ১০টি স্থায়ী কমিটি গঠন করা হয়। এসব কমিটির সভাপতির দায়িত্বে বিরোধী দলের কোনো সংসদ সদস্যকে রাখা হয়নি।

এ নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা আপত্তি জানান। তাদের দাবি, সংসদে বিরোধী দলের যে প্রতিনিধিত্ব রয়েছে, সেই অনুপাতে স্থায়ী কমিটির সভাপতির পদ তাদের পাওয়ার কথা।

এরপর বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতে ইসলামী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান।

ওয়াকআউটের সময় হাসনাত আবদুল্লাহ ও সাইদ উদ্দিন আহমাদ হানজালা সংসদ কক্ষে ছিলেন। কয়েক মিনিট পর হানজালাও কক্ষ ত্যাগ করেন।

এদিকে স্থায়ী কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বিতর্ক হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংশোধনসংক্রান্ত কমিটিতে অংশ নিলে তাদের আসনের আনুপাতিক হারে স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

সূত্র: জবাবদিহি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিরোধীদলের ওয়াকআউটের সময় সংসদে ছিলেন হাসনাত, কেন?

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x