ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি দক্ষিণ কোরিয়ার

হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নির্বিঘ্ন রাখতে সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া। চলতি বছরের শেষের দিকে এসব সরঞ্জাম সেখানে পাঠানো হতে পারে।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ কোরিয়ার সরকারি ও সামরিক সূত্রের বরাতে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম মোতায়েনের জন্য আইনসভার অনুমোদন পাওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। মন্ত্রিসভায় পর্যালোচনা শেষ করে চলতি মাসেই আইনসভায় সম্মতি প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সরকার তিন ধরনের সামরিক সহায়তার বিষয় বিবেচনা করছে। এর মধ্যে রয়েছে একটি সামুদ্রিক টহল বিমান, একটি রসদ সরবরাহকারী জাহাজ কিংবা মাইন শনাক্ত ও অপসারণে সক্ষম একটি ইউনিট মোতায়েন।

সম্ভাব্য সহায়তার ধরন ও পরিধি নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ কয়েকটি দেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার আলোচনা চলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠানোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে প্রেসিডেন্ট কার্যালয় ব্লু হাউস।

ব্লু হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে সিউল আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে সামরিক সরঞ্জাম মোতায়েনের বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে—এমন খবর ‘তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’।

এর আগে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার পরিসর আংশিক কমিয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

সূত্র: এএম

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি দক্ষিণ কোরিয়ার

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x