ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

ধর্মীয় উসকানিতে বিশৃঙ্খলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

ধর্মীয় উসকানিকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের গৌরীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

প্রতিমন্ত্রী বলেন, কে কাকে কোন নামে ডাকেন, সেটি মূল বিষয় নয়। কেউ আল্লাহকে ডাকেন, কেউ ভগবানকে ডাকেন, আবার কেউ শ্রীকৃষ্ণকে ডাকেন। তবে সব ধর্মের মূল শিক্ষা মানবতার কল্যাণে কাজ করা, মানুষের উপকার করা এবং প্রতিবেশীর খোঁজখবর রাখা। ধর্মের এই শিক্ষা অনুসরণ করলে মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ার কোনো সুযোগ থাকে না। এতে সমাজও সুন্দর ও শান্তিপূর্ণ থাকবে।

তিনি আরও বলেন, ধর্মের মূল বক্তব্য মানবতা ও মানুষের কল্যাণ। কোনো ধর্মেই মানুষের অমঙ্গল বা খারাপ কিছু শেখানো হয়নি। তাই সমাজে দ্বন্দ্ব ও বিভেদ থাকার কথা নয়। আমাদের সবাইকে মনে রাখতে হবে, তিনিও সমাজের একজন, আমিও সমাজের একজন।

গৌরীপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, গৌরীপুরে যে সম্প্রীতির পরিবেশ রয়েছে, তা আমাদের ধরে রাখতে হবে। ধর্মীয় উসকানির মাধ্যমে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

গোবিন্দ জিউর মন্দির কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের গৌরীপুর শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফ্রন্টের আহ্বায়ক কমল সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, গোবিন্দ জিউর মন্দির কমিটির সভাপতি শ্যামল বসাক, সাধারণ সম্পাদক রাজিব সরকার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গৌরীপুর শাখার সদস্যসচিব অমল চন্দ্র দাসসহ অন্যরা।

সূত্র: দৈনিক ইনকিলাব

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ধর্মীয় উসকানিতে বিশৃঙ্খলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x