বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে দীর্ঘ সময় কংসের মতো নিষ্ঠুর শাসক এ দেশের মানুষের ওপর চেপে বসেছিল। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে জনগণ সেই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতি, সমাজ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি এখন দেশ পুনর্গঠনের সময় এসেছে। তবে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কেউ কেউ বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার চেষ্টাও করা হচ্ছে।
ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, এই দেশ সবার এবং নাগরিক হিসেবে এখানে প্রত্যেকের অধিকার সমান। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুসারে জীবনযাপন করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার।
তিনি বলেন, বর্তমান সরকার ও বিএনপি বিশ্বাস করে—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।
এর আগে সকাল ১০টায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে তিনি নয়জন সেবায়েত ও পুরোহিতের হাতে ভাতার অর্থ তুলে দেন। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে আরও ৬৪ জন সেবায়েত ও পুরোহিতকে ভাতা দেওয়া হয়।
সূত্র: ইত্তেফাক

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন