ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

শিবিরকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির অভিযোগ মোনামীর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অনবরত ট্যাগ করে হয়রানি করা হচ্ছে এবং টিপ্পনী ও বিভিন্ন মন্তব্যের মাধ্যমে তাকে হেনস্তা করা হচ্ছে।

পোস্টে মোনামী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, যাদের মধ্যে একজন শিবিরের সমর্থক বা কর্মী বলে তিনি উল্লেখ করেছেন, তারা ক্লাসের ছাত্রীদের নিয়ে আপত্তিকর নানা কথা লিখেছেন। ওই তালিকায় তাকেও রাখা হয়েছে বলে তিনি জানান। ফেসবুকে প্রবেশ করার পর বিষয়টি সম্পর্কে জানতে পারেন তিনি।

এ ঘটনায় একজন শিক্ষার্থীর কাছ থেকে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বিস্তারিত তথ্য নিয়েছেন বলেও জানান মোনামী। তাদের বিরুদ্ধে অভিযোগ করার পাশাপাশি নিজের পক্ষ থেকে যত ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব, তা নেওয়ার সিদ্ধান্তের কথাও তিনি জানান।

মোনামীর অভিযোগ, এরপর থেকেই তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে ট্যাগ করে হয়রানি করা হচ্ছে। বিভিন্ন মন্তব্যের মাধ্যমে তাকে কথা শোনানো ও টিপ্পনী কাটা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেও উল্লেখ করেন তিনি।

নিজের পোস্টে মোনামী আরও বলেন, রাজনৈতিক বিরোধ এবং অতীতে তিনি শিবিরকে ভালো বলেছিলেন—এ বিষয়গুলোকে কেন্দ্র করে তাকে নতুন করে হয়রানির শিকার হতে হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, সরাসরি কিংবা পরোক্ষভাবে একজন নারীকে হয়রানি করার জন্য একটি বিষয় পেলেই তারা তা ব্যবহার করছে।

তিনি আরও জানান, এসব ব্যক্তিকে তিনি পড়ান—বিষয়টিকে তিনি বিস্ময়কর হিসেবে উল্লেখ করেন। এমন পরিস্থিতিতে মাঝে মাঝে এই চাকরি ও উপার্জনের প্রয়োজন না থাকলে এ ধরনের শিক্ষার্থীদের পড়ানো চালিয়ে যাওয়ার প্রয়োজন হতো কি না, সে প্রশ্নও তার মনে আসে বলে পোস্টে উল্লেখ করেন।

চাকরি পরিবর্তন করার ইচ্ছার কথাও জানান মোনামী। ভবিষ্যতে হয়তো তিনি তা করতে পারেন বলেও পোস্টে উল্লেখ করেন। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় আল্লাহর কাছে ধৈর্য প্রার্থনা করেছেন তিনি।

সূত্র: কালবেলা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

শিবিরকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির অভিযোগ মোনামীর

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x