ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

শিক্ষা খাতের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষক

শিক্ষক সংকট, প্রতিষ্ঠানপ্রধানসহ গুরুত্বপূর্ণ পদে শূন্যতা এবং নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দূর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার উত্তর ওয়াসেকপুর মোহাম্মদীয়া বালিকা দাখিল মাদরাসার সহকারী সুপারিনটেনডেন্ট হাফিজুর রহমান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে মাইজদীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি তুলে ধরেন।

হাফিজুর রহমান বলেন, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত থাকায় যোগ্য অনেক শিক্ষক নেতৃত্বস্থানীয় পদে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নেতৃত্বের সংকট তৈরি হওয়ার পাশাপাশি শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

তিনি জানান, এর আগে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতার শর্ত ছিল। বর্তমানে সেই অভিজ্ঞতার মেয়াদ বাড়িয়ে ১৮ বছর করা হয়েছে। যোগ্যতা, মেধা, নেতৃত্বের সক্ষমতা ও বাস্তব অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এ শর্ত পুনর্বিবেচনার মাধ্যমে বাস্তবসম্মত করার প্রয়োজন রয়েছে।

দ্রুত শিক্ষক সংকট দূর করতে এনটিআরসিএর নিয়োগ কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার দাবি জানান হাফিজুর রহমান। একই সঙ্গে শিক্ষক ও প্রশাসনের সব শূন্যপদ দ্রুত পূরণ, মেধার ভিত্তিতে নিয়োগ, যোগ্য শিক্ষকদের পদোন্নতি এবং প্রতিষ্ঠানপ্রধানদের জন্য নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও বলেন তিনি।

হাফিজুর রহমান আরও জানান, সম্প্রতি এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ কার্যক্রমে দাখিল মাদরাসার ৮৯৯টি সুপার পদের বিপরীতে মাত্র ২৮০ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার দাবি, এ চিত্র মাদরাসাগুলোতে নেতৃত্ব সংকটের বিষয়টিকে আরও স্পষ্ট করে তুলেছে।

শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত তদারকি এবং নোট-গাইডের ওপর নির্ভরশীলতা কমিয়ে এনসিটিবির মূল পাঠ্যবইভিত্তিক শিক্ষা নিশ্চিত করার দাবিও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষা ব্যবস্থা সংস্কার এবং শিক্ষক সমাজের বিভিন্ন দাবি নিয়ে ৩৫টি সংস্কার প্রস্তাবসহ প্রায় ১৮৬ পৃষ্ঠার একটি নীতিগত প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে। এসব প্রস্তাব বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী, শিক্ষাসংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি এবং জাতীয় সংসদের ৩৫০ জন সদস্যের কাছে খোলা চিঠি পাঠানো হয়েছে।

হাফিজুর রহমান বলেন, ‘শিক্ষা খাতের সংকট কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিষয় নয়; এটি দেশের ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি জাতীয় সমস্যা। তাই যোগ্য শিক্ষক, কার্যকর নেতৃত্ব এবং শূন্যপদমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করতে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।’

সংবাদ সম্মেলনে নোয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সূত্র: চ্যানেল ২৪

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষা খাতের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষক

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x