বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, লংমার্চের নামে জ্বালানি অপচয় ও জনদুর্ভোগ সৃষ্টি না করে গত ছয় মাসে বিরোধী দল হিসেবে তারা কতটুকু সফল হয়েছে, তা পর্যালোচনা করা উচিত।
শনিবার (৫ সেপ্টেম্বর) কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, লংমার্চ কর্মসূচি জনগণের ভোগান্তি সৃষ্টি করবে এবং জাতীয় সম্পদের অপচয় ঘটাবে। তিনি দাবি করেন, জ্বালানি সংকটের কথা উল্লেখ করে কর্মসূচি ঘোষণা করা হলেও লংমার্চে বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহৃত হবে।
সংবিধান সংস্কার প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, জনগণ সংস্কার চায় এবং সরকারও গণরায়ের পক্ষে অবস্থান নিয়েছে। তবে কাঙ্ক্ষিত সংস্কার সংবিধান সংশোধনের মাধ্যমেই বাস্তবায়ন করা হবে বলে তিনি মন্তব্য করেন।
বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সংবিধান সংশোধনী কমিটিতে বিরোধী দলকে আহ্বান জানানো হলেও তারা এখন পর্যন্ত সেখানে অংশ নেয়নি। একই সময়ে লংমার্চের মাধ্যমে জনভোগান্তি ও জ্বালানি অপচয় করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ইশরাক হোসেন বলেন, সরকারের সাফল্য-ব্যর্থতার মূল্যায়নের পাশাপাশি গত ছয় মাসে বিরোধী দল হিসেবে তারা কতটুকু সফল হয়েছে, সেটিও পর্যালোচনা করা প্রয়োজন।
এর আগে সকালে প্রতিমন্ত্রী খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি খোকসা থানা পরিদর্শন ও গার্ড অব অনার গ্রহণ করেন।
বিকেলে খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে খালেদা জিয়ার স্মরণসভায় যোগ দেন তিনি। অনুষ্ঠান শেষে এতিম ও কোরআনের হাফেজদের মধ্যে পবিত্র কোরআন শরিফ এবং বিভিন্ন ইউনিয়নে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচি ও সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতেও অংশ নেন।
এ সময় বিএনপির স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন