ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অর্থনীতি

উদ্যোক্তাদের ১০-২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

দেশের প্রতিটি উপজেলায় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে তাদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তাদের ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। এর মধ্যে থাকবে ঋণ ও শর্তসাপেক্ষ অনুদান।

‘উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামে এ উদ্যোগটি প্রথম পর্যায়ে দেশের ৮ বিভাগের ৮ জেলায় চালু করা হবে। সফল হলে পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলায় এটি সম্প্রসারণ করা হবে।

যেভাবে মিলবে অর্থ

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, উদ্যোক্তার ধরন ও প্রয়োজন বিবেচনায় ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। সংশ্লিষ্ট খাতের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ দেওয়া হবে। এ ঋণের সুদের হার থাকবে ৪ থেকে ৭ শতাংশের মধ্যে।

অর্থায়নের একটি অংশ ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকেও দেওয়া হবে। অনুদানের অর্থ নির্ধারিত উদ্দেশ্যে সঠিকভাবে ব্যবহার করা হলে তা ফেরত দিতে হবে না। তবে নির্ধারিত কাজে অর্থ ব্যবহার না করলে অনুদানের অর্থ ঋণে পরিণত হবে।

কর্মসূচির শুরুতে অনুদানের একটি অংশ দেওয়া হবে। বাকি অর্থ আলাদা হিসাবে সংরক্ষিত থাকবে। উদ্যোক্তার ঋণ পরিশোধের আগ্রহ ও নির্দিষ্ট মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সময়ে ওই অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

কারা পাবেন সহায়তা

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০ আগস্টের সভার কার্যবিবরণী অনুযায়ী, দেশের অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্যোক্তা তৈরিতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের অনেক তরুণ ব্যবসার সম্ভাবনাময় ধারণা থাকলেও প্রাথমিক মূলধন, ব্যবসায়িক পরামর্শ, নেটওয়ার্ক ও প্রাতিষ্ঠানিক অর্থায়নের অভাবে উদ্যোগ বাস্তবায়ন করতে পারেন না।

এ কারণে আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও সংক্ষিপ্ত তালিকা তৈরির মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তাদের নির্বাচন করা হবে। নির্বাচনের ক্ষেত্রে ব্যবসার সম্ভাবনা, প্রকৃত অর্থের প্রয়োজন এবং ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় নেওয়া হবে।

প্রতিটি জেলায় একটি ব্যাংক কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। উদ্যোক্তা নির্বাচনের পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস, সংশ্লিষ্ট ব্যাংক ও বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন।

৫ হাজার ৩০ উদ্যোক্তাকে অর্থায়নের লক্ষ্য

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় মোট ৫০৩টি উপজেলা রয়েছে। প্রতিটি উপজেলায় ১০ জন করে মোট ৫ হাজার ৩০ জন তরুণ উদ্যোক্তাকে অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ কর্মসূচির জন্য বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার তহবিল অনুমোদন করেছে। এর মধ্যে ২৫০ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক এবং বাকি ২৫০ কোটি টাকা অংশগ্রহণকারী ব্যাংকগুলো জোগান দেবে। অর্থের একটি অংশ বাংলাদেশ ব্যাংক ও অংশগ্রহণকারী ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকেও আসবে।

এ ছাড়া উপজেলা পর্যায়ে উদ্যোক্তা অনুসন্ধান ও প্রচার, আবেদন যাচাই, সভা-সেমিনার, কর্মশালা, ব্যবসায়িক ধারণা মূল্যায়ন এবং উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিসহ কর্মসূচির প্রশাসনিক ও বাস্তবায়ন ব্যয় বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই তহবিল থেকে বহন করা হবে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের তরুণদের নতুন ব্যবসা শুরু এবং কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

উদ্যোক্তাদের ১০-২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x