ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগির হামলার হুমকি ট্রাম্পের

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে খুব শিগগির যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা জানান।

ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘ছোটখাটো বিষয়’ হিসেবেও উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিরতি দিয়ে দিয়ে ইরানে হামলা চালাচ্ছে। এ পরিস্থিতিকে যুদ্ধ বলা যায় কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি এটিকে ‘সামরিক সংঘাত’ হিসেবে অভিহিত করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ট্রাম্প বলেন, অনেকেই এটিকে যুদ্ধ হিসেবে দেখছেন না এবং তিনিও এটিকে সামরিক সংঘাত বলছেন। কারণ, তার মতে, বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য ছোটখাটো এবং বড় কোনো ব্যাপার নয়।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বিরতি দিয়ে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। তার দাবি, ইরানের রাডারব্যবস্থায় সাম্প্রতিক হামলা চালানোর আগে কয়েক দিন সেখানে সক্রিয় কোনো লড়াই হয়নি।

ট্রাম্প বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র লড়াই করছে না এবং কোনো লড়াইও চলছে না।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিয়ন্ত্রণ করছে এবং ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

ট্রাম্পের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তায় থাকা ইরানের রাডার, উড়োজাহাজসহ অন্যান্য ব্যবস্থা যুক্তরাষ্ট্র ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি মাইন অপসারণকারী জাহাজ ব্যবহার করে হরমুজ প্রণালির মাইন সরিয়ে ফেলা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার দাবিও করেছেন ট্রাম্প। তার মতে, এর ফলে ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্য নিরাপদ হয়েছে।

ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র পাবে না এবং যুক্তরাষ্ট্র সেটিই নিশ্চিত করেছে। তার ভাষ্যমতে, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে সেখানে অবস্থানরত মানুষদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হতে পারত।

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র খুব শিগগির সেখানে হামলা চালাতে পারে। পিকঅ্যাক্সসহ ইরানের বিভিন্ন স্থানে কারা চলাচল করছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে পূর্ণাঙ্গ তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত একটি ভূগর্ভস্থ স্থাপনা হলো পিকঅ্যাক্স পর্বত। শত শত মিটার পুরু গ্রানাইটের নিচে সেখানে দুটি টানেল কমপ্লেক্স রয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ধারণা, ওই স্থানে গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা থাকতে পারে।

তবে ইরানের দাবি, স্থাপনাটি উন্নত সেন্ট্রিফিউজ তৈরি ও সংযোজনের কাজে ব্যবহৃত হয়। গভীর ভূগর্ভে অবস্থান করায় এটি ধ্বংস করা কঠিন। এ কারণেই স্থাপনাটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে।

চলমান সংঘাত কখন শেষ হবে, সে বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি কোনো সময়সীমা জানাননি। তবে তার দাবি, যুক্তরাষ্ট্র এরই মধ্যে তাদের প্রধান লক্ষ্য অর্জন করেছে।

ট্রাম্পের ভাষায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ইতিমধ্যে অর্জিত হয়েছে—ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকবে না।

এ ছাড়া ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র এখনই ইরান থেকে সরে গেলেও দেশটির অবকাঠামো ও সক্ষমতা পুনর্গঠনে তেহরানের ২৫ বছর সময় লাগবে।

সূত্র: ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগির হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x