ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১০

বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভিয়াচায় একটি সামরিকঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানো জানিয়েছেন, আহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাস্টিনিয়ানো জানান, স্থানীয় সময় দুপুর সাড়ে ২টার দিকে সামরিকঘাঁটির যে স্থানে আতশবাজি রাখা ছিল, সেখানেই বিস্ফোরণটি ঘটে। আহতদের মধ্যে ৫২ জন বেসামরিক এবং অন্যরা সামরিক সদস্য।

তবে ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিটা নেব্রাস্কা জানিয়েছেন, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে।

বিস্ফোরণের পর সামরিকঘাঁটির আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে বিস্ফোরণের সময় এবং নিরাপদ স্থানে যেতে মানুষের ছোটাছুটির দৃশ্য দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সামরিক কমপ্লেক্স থেকে ঘন কালো ধোঁয়া বের হতেও দেখা গেছে।

ঘটনার পর সামরিক কমপ্লেক্স এলাকায় অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। একই সঙ্গে উদ্ধারকারী দল আহতদের স্বজনদেরও সহায়তা করছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের শক্তিশালী ধাক্কায় সামরিকঘাঁটির আশপাশের কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা রিটা নেব্রাস্কা জানান, ঘটনাস্থলে এখনো বিস্ফোরক পড়ে আছে বলে দমকলকর্মীরা সতর্ক করেছেন। এতে সেখানে পুনরায় বিস্ফোরণের ঝুঁকি রয়েছে।

এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১০

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x