নতুন সিদ্ধান্তের আওতায় মদিনার মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা রাখা হবে। ঐতিহাসিক মসজিদগুলোর পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদও এ ব্যবস্থার অন্তর্ভুক্ত থাকবে।
এর আগে মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের স্থান শুধু জুমা, তারাবিহ ও ঈদের নামাজের সময় অথবা ব্যস্ত মৌসুমে চালু রাখা হতো। বছরের অন্য সময় এসব স্থান বন্ধ থাকত। নতুন অনুমোদনের পর এখন থেকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ই নারীরা নির্ধারিত এসব স্থানে নামাজ আদায় করতে পারবেন।
এর ফলে মদিনায় কেনাকাটা, চাকরি, ভ্রমণ কিংবা অন্য কোনো কাজে বাইরে থাকা নারীদের নামাজের সময় বাড়িতে ফিরে যাওয়ার প্রয়োজন হবে না।
তবে মসজিদে নববী এই সিদ্ধান্তের আওতায় থাকছে না। কারণ, সেখানে নারীদের জন্য আগে থেকেই পৃথক নামাজের স্থান রয়েছে।
নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনায় নারী মাঠকর্মীরাও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান ও নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব পালনের জন্য ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সূত্র: ইত্তেফাক

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন