ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর বড় মেয়ে ড. শামারুহ মির্জা।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরেন তিনি। রাষ্ট্রপতি হলেও তাঁর কাছে বাবা সবসময় ‘আব্বু’ ও ‘হিরো’—এমন অনুভূতির কথাও জানান শামারুহ মির্জা।

পোস্টে তিনি লেখেন, ‘আজ আব্বু ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁওয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।’

ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক ও ভালোবাসার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে হওয়া কথোপকথনের স্মৃতিও শেয়ার করেন রাষ্ট্রপতিকন্যা।

ওই কথোপকথনের প্রসঙ্গ তুলে তিনি লেখেন, ‘কয়েক দিন আগে এক রিপোর্টার আমাকে জিজ্ঞেস করলেন, হাউ ডু ইউ ফিল, অ্যাজ আ প্রেসিডেন্টস ডটার? আমি বললাম, প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!’

বাবাকে ঘিরে মেয়ের এমন আবেগঘন বার্তা প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের নজর কেড়েছে। বাবা-মেয়ের ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রশংসা করছেন অনেকে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x