নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে চাইনিজ কুড়াল, ধারালো রামদাসহ দুইটি দেশীয় অস্ত্র এবং ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চন গ্রামের মোহাম্মদ আরমান আলীর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। অভিযানে মোহাম্মদ আরমান আলী (৩১), পিতা—মোহাম্মদ আফজাল হোসেন, সাং—কাঞ্চন এবং মোঃ আইজুল ইসলাম (৪২), পিতা—মৃত আয়েস উদ্দিন, সাং—মীরপুর, থানা—মান্দাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে রাত ১০টা ৫৫ মিনিটে গ্রেফতারকৃত আরমান আলীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রামদাটির বাটসহ দৈর্ঘ্য ৬৯ সেন্টিমিটার এবং বাট ছাড়া দৈর্ঘ্য ৫২ সেন্টিমিটার। অপরদিকে চাইনিজ কুড়ালটির বাটসহ দৈর্ঘ্য ৩০ সেন্টিমিটার এবং ধারালো অংশের দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার পাশাপাশি বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক সংক্রান্ত ৪ থেকে ৫টি মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আরও ২ থেকে ৩ জন ব্যক্তি জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তাদের আইনের আওতায় আনতে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মান্দা থানা পুলিশ।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন