আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ভোটার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হিসেবে স্থানান্তরিত হয়েছেন তিনি।
জানা গেছে, নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩ অনুসরণ করে ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে তার আবেদন অনুমোদন করে ভোটার স্থানান্তরের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে, সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে তার ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে সম্ভাব্য নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন।
সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী স্টার নিউজকে বলেন, “সিটি নির্বাচন করার জন্য ঢাকাবাসীর একটা চাপ আছে। দেখি কী করা যায়।”
তার এই বক্তব্যের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল সম্ভাব্য প্রার্থী বাছাই ও সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে। এর মধ্যেই নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা পরিবর্তনকে অনেকে দক্ষিণ সিটি নির্বাচনে তার অংশগ্রহণের সম্ভাব্য প্রস্তুতি হিসেবে দেখছেন।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন