ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অর্থনীতি

ভবিষ্যতে জ্বালানি সংকটে পড়তে হবে না, কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ভবিষ্যতে বিশ্বে নানা ধরনের সংকট তৈরি হলেও বাংলাদেশের মানুষ যেন আর জ্বালানি সমস্যায় না পড়ে, সে লক্ষ্যে সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর একটি ভঙ্গুর অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি জ্বালানি সংকটও উত্তরাধিকারসূত্রে পেয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটে দেশের মানুষ যে কষ্টে আছেন, সরকার তা অস্বীকার করছে না।

জ্বালানি সংকটে ভোগা সাধারণ মানুষ ও শিল্পকারখানার মালিকদের প্রতি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, অতীত সরকারের রেখে যাওয়া সমস্যাগুলোকে শুধু অজুহাত হিসেবে দেখাতে চায় না সরকার। বরং বাস্তবতা মানুষের সামনে তুলে ধরে এমন পদক্ষেপ ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে এ ধরনের সংকটে দেশের মানুষকে পড়তে না হয়।

তারেক রহমান বলেন, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সংকটের প্রভাবে মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বিশ্বের প্রায় ৬৫টি দেশে জ্বালানির দাম বেড়েছে। বাংলাদেশে যাতে এর প্রভাব কম পড়ে, সে জন্য সরকার যতটা সম্ভব জ্বালানির দাম স্থিতিশীল রাখার চেষ্টা করেছে। তবে পরিস্থিতির কারণে একপর্যায়ে দাম কিছুটা বাড়াতে হয়েছে।

তিনি বলেন, জনগণের ওপর চাপ কমাতে সম্প্রতি পাস হওয়া বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর কর আরও কমানো হয়েছে। সরকারের প্রতিটি সিদ্ধান্তের মূল লক্ষ্য বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করা।

প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর থেকে দেশের বিভিন্ন সংকটকালীন সময়ে জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে। এবারও বিধ্বস্ত অর্থনীতি সামাল দিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যতে জ্বালানি সংকটে পড়তে হবে না, কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x