ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

হাপানিয়ায় ৫ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর দাওয়াতি সভা অনুষ্ঠিত

নওগাঁর হাপানিয়া ৫ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলার সম্মানিত সেক্রেটারি অ্যাডভোকেট সায়েম। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নওগাঁ জেলা শাখার সম্মানিত সভাপতি নাসির উদ্দিন।

দাওয়াতি সভায় বক্তারা ইসলামী আদর্শ, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তারা দলীয় নেতাকর্মীদের সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থেকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

হাপানিয়ায় ৫ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর দাওয়াতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর হাপানিয়া ৫ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলার সম্মানিত সেক্রেটারি অ্যাডভোকেট সায়েম। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নওগাঁ জেলা শাখার সম্মানিত সভাপতি নাসির উদ্দিন।

দাওয়াতি সভায় বক্তারা ইসলামী আদর্শ, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তারা দলীয় নেতাকর্মীদের সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থেকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x