জনবান্ধব পুলিশিং ও আইনশৃঙ্খলা নিশ্চিতে কামারখন্দ থানাধীন চৌবাড়ি ইসলামি উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ সুপার মহোদয়ের উঠান বৈঠক করেন।
সিরাজগঞ্জের কামারখন্দ থানাধীন চৌবাড়ি গ্রামস্থ চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জনসাধারণের সাথে উঠান বৈঠক করেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়।
উঠান বৈঠকে পুলিশ সুপার মহোদয় স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও সমস্যার কথা শোনেন। তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যেকোনো অপরাধ বা আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যায় দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান এবং জনগণের নিরাপত্তা ও প্রয়োজনীয় পুলিশি সহায়তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
উঠান বৈঠকে জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ শহিদুল হাসান, সহকারী পুলিশ সুপার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, অফিসার ইনচার্জ, কামারখন্দ থানা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন