সেন্টকমের ভাষ্য অনুযায়ী, ট্যাংকারটিতে ইরান দুই দফায় হামলা চালিয়েছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারা জানায়, গত মাসে ইরানের একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ‘এল গাইয়া’ অচল হয়ে পড়ে। এরপর চলতি সপ্তাহান্তে ওমানের উপকূলের কাছাকাছি অবস্থানরত ট্যাংকারটিতে ফের হামলা চালানো হয়। এবার ড্রোন ব্যবহার করে হামলা করা হয়েছে বলে দাবি করেছে সেন্টকম।
সেন্টকম আরও জানিয়েছে, বর্তমানে আঞ্চলিক একটি অংশীদার দেশের সহযোগিতায় ট্যাংকারটি টেনে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, ‘এল গাইয়া’ হরমুজ প্রণালিতে একটি নৌমাইনে আঘাত পেয়েছে। তবে আইআরজিসির এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে সেন্টকম।
সেন্টকমের দাবি, আইআরজিসির বক্তব্যটি ‘মিথ্যা’। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই এমন দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছে তারা।
সেন্টকম আরও বলেছে, বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত করার লক্ষ্যে আইআরজিসির ‘মিথ্যা দাবি’ ও ভয় দেখানোর চেষ্টা নতুন কোনো ঘটনা নয়।
সূত্র: আমার দেশ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন