লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান। এ সময় আঞ্চলিক পরিস্থিতি এবং ইসরাইলের কর্মকাণ্ড মোকাবিলায় পারস্পরিক সমন্বয়ের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে আরাগচি লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি লেবাননের ‘প্রতিরোধের’ প্রতি ইরানের পূর্ণ সমর্থনের কথাও জানান তিনি।
এর জবাবে ইরানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন নাবিহ বেরি। একই সঙ্গে দক্ষিণ লেবাননের পরিস্থিতি সম্পর্কে তিনি আরাগচিকে অবহিত করেন।
বেরি বলেন, ইসরাইলের ‘লঙ্ঘন’ বন্ধ করা এবং এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় ও ইসলামি দেশগুলোর ‘আইনি ও নৈতিক দায়িত্ব’ রয়েছে।
সূত্র: আমার দেশ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন