ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা চলছে: জেডি ভ্যান্স

ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার (১৪ সেপ্টেম্বর) লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপ হুথিদের নিয়ন্ত্রণে যাওয়ার পর তিনি এ তথ্য জানান।

ক্যানসাসের উদ্দেশে রওনা হওয়ার আগে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেডি ভ্যান্স। এ সময় তিনি জানান, উদ্ভূত পরিস্থিতি মার্কিন প্রশাসন সার্বিকভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র নিয়মিত যোগাযোগ রাখছে। পুরো পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

হুথিদের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করে জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনার প্রক্রিয়ায় রয়েছে। এ কারণে পরিস্থিতি নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেই তারা মনে করছেন।

বর্তমান পরিস্থিতিকে পরিবর্তনশীল উল্লেখ করে জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থ সুরক্ষিত রাখতে ওয়াশিংটন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।

সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হুথিদের সাম্প্রতিক হামলা এবং ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে গোষ্ঠীটির সংঘাত তীব্র আকার ধারণ করার মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই বক্তব্য সামনে এলো।

সূত্র: আনাদোলু এজেন্সি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা চলছে: জেডি ভ্যান্স

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x