মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি। বেলা সাড়ে ১১টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জিকে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্যরা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এরপর বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউজে যান রাষ্ট্রপতি। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
সার্কিট হাউজে কিছুক্ষণ অবস্থানের পর দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দরগাগেট এলাকায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান রাষ্ট্রপতি। মাজার জিয়ারত শেষে দেশ ও জনগণের অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন তিনি।
পরে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার থেকে সরাসরি সিলেটের খাদিম নগরে হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি। সেখানে মাজার জিয়ারতের পাশাপাশি জোহরের নামাজ আদায় করেন তিনি।
সিলেটে এক দিনের সফর শেষে বিকাল সাড়ে ৩টায় সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিটি করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।
সূত্র: যুগান্তর

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন