জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার এসএস রোড, বড় বাজার, বানিয়াপট্টি ও খলিফাপট্টিতে নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা করা হয়। মো: সোহেল শেখ, সহকারী পরিচালক, সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বে অভিযানে বিদেশি শিশু খাদ্যে আমদানি তথ্য না থাকা, নিত্যপণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করা-সহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স আলাউদ্দিন স্টোরের মালিক/ম্যানেজার মো: মাসুমকে ৮০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের পাশাপাশি বেশ কিছু বাজারে ডিম, ভোজ্য তেল-সহ নিত্যপণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাটেলিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন