ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক

​খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে জনসাধারণের সহায়তায় ১৭ পিস ইয়াবাসহ মুদি দোকানের এক মালিকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

​রোববার গভীর রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের তালতলা সড়কের ঘাটকান্দা শামীম মোড়লের মুদি দোকানে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন— কাশিমনগর এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন রাশিফ (২২), মো. নাসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ নাহিদ খান (২৪) এবং চা দোকানদার ও মুদি দোকানি সামাদ মোড়লের ছেলে মোহাম্মদ শামীম মোড়ল (২৬)।

​স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চা ও মুদি দোকানের আড়ালে গভীর রাত পর্যন্ত গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত দেড়টার দিকে ওই দোকানে অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x