নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জহুরুল ইসলাম (৪৩) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানাধীন ১ নম্বর নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়াগামী ইটের রাস্তার একটি ব্রিজ/কালভার্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করেন। পরে একই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ওই ব্রিজ/কালভার্টের ওপর মাদক বিক্রয়ের সময় পেশাদার মাদক কারবারি জহুরুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রেপ্তার জহুরুল ইসলামের বুক পকেটে থাকা গুলের কৌটার ভেতর থেকে ৩০ পিস এবং পলাতক সহযোগীর ফেলে যাওয়া পলিথিনে মোড়ানো অবস্থায় আরও ৩৫ পিস—সর্বমোট ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের মোট ওজন ১৭ দশমিক ৫৫ গ্রাম এবং আনুমানিক বিক্রয়মূল্য ১৯ হাজার ৫০০ টাকা। সাক্ষীদের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জহুরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোরশা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন