ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

মক্কায় হামলাকে ‘মহাপাপ’ বললেন দুই পবিত্র মসজিদের ইমাম

মক্কাকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের হামলাকে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের ওপর আঘাত এবং ‘মহাপাপ’ হিসেবে উল্লেখ করেছেন দুই পবিত্র মসজিদের ইমাম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মক্কার মসজিদ আল-হারামের ইমাম ও খতিব শেখ বান্দার বালিলা শুক্রবারের খুতবায় বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষা করা একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা। তাঁর ভাষ্য, আল্লাহর ঘর ও নবীর মসজিদকে লক্ষ্যবস্তু করার মতো দুঃসাহস যারা দেখায়, ইসলামের শিক্ষার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ধ্বংসাত্মক কর্মকাণ্ড আড়াল করতে হুথিরা ধর্মীয় স্লোগান ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

মদিনার মসজিদে নববীর ইমাম শেখ আবদুল মহসিন আল-কাসিম বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তা হুমকির মুখে ফেলা হুথিদের এসব হামলা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতার অংশ। তাঁর মতে, এসব আক্রমণের উদ্দেশ্য নিরপরাধ মুসলিমদের রক্তপাত ঘটানো এবং শান্তিপূর্ণ মানুষকে আতঙ্কিত করা।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই দক্ষিণ মক্কায় একটি হুথি ড্রোন শনাক্ত করে ধ্বংস করে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী। ইয়েমেনের বৈধ সরকারকে সহায়তাকারী সামরিক জোট জানায়, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ড্রোনটি ধ্বংস করা হয়।

২০১৭ সালের জুলাইয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর মক্কাকে লক্ষ্য করে হুথিদের এটি দ্বিতীয় হামলা বলে উল্লেখ করা হয়েছে।

শেখ বান্দার বালিলা আরও বলেন, এ ধরনের হামলা সৌদি আরবের নেতৃত্ব ও জনগণের ঐক্যকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে মুসলিমদের কিবলা হিসেবে দেশটি চিরকাল অটুট থাকবে।

সূত্র: সৌদি গেজেট

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মক্কায় হামলাকে ‘মহাপাপ’ বললেন দুই পবিত্র মসজিদের ইমাম

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x