ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি। সাম্প্রতিক যুদ্ধকে পুরো অঞ্চলের জন্য একটি ‘সতর্কবার্তা’ হিসেবে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের ফাঁকে আয়োজিত কাতার ইকোনমিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
আল-থানি বলেন, সাম্প্রতিক যুদ্ধ থেকে সবার শিক্ষা নেওয়া প্রয়োজন। এখনই একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার উপযুক্ত সময়।
তিনি বলেন, সাম্প্রতিক আঞ্চলিক সংকট নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্পর্কে প্রচলিত ধারণাগুলো নতুন করে পর্যালোচনা করতে বাধ্য করেছে। একই সঙ্গে এই সংকটের প্রভাব শুধু মধ্যপ্রাচ্য অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি।
কাতারের প্রধানমন্ত্রী বলেন, ইরান কাতারসহ উপসাগরীয় দেশগুলোর প্রতিবেশী। তাই উপসাগরীয় দেশ ও ইরানকে অন্তর্ভুক্ত করে একটি নিরাপত্তা কাঠামো প্রয়োজন। এমন ব্যবস্থা না থাকলে এ অঞ্চল আগের ধারায় চলতে পারবে না। প্রস্তাবিত কাঠামোতে কোনো দেশ যেন অন্য দেশের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়, সেটিও নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, একটি অঞ্চল হিসেবে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর ভালো সম্পর্ক নিশ্চিত করার পাশাপাশি ইরানেরও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন।
আল-থানি জানান, কাতার ও তার আঞ্চলিক অংশীদাররা এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। সাম্প্রতিক সংঘাত আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, এই লক্ষ্য সামনে রেখেই তারা কাজ করছেন এবং আঞ্চলিক অংশীদাররাও এতে বিশ্বাসী। সাম্প্রতিক যুদ্ধকে সবার জন্য সতর্কবার্তা হিসেবে নেওয়া এবং এখনই সেই শিক্ষা বাস্তবায়নে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
কাতারের প্রধানমন্ত্রী আরও জানান, উত্তেজনা কমানো এবং কূটনৈতিক সমঝোতার পথ এগিয়ে নিতে কাতার তার মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখবে। একই সঙ্গে যোগাযোগের পথগুলো সচল রাখা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতাও অব্যাহত থাকবে।
সূত্র: আনাদোলু

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন