ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় চীনকে ঘিরে নতুন সমীকরণ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এগিয়ে নিতে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন মার্কিন রিপাবলিকান কৌশলবিদ এবং সাবেক হোয়াইট হাউস ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তা মার্ক ফাইফল। তার মতে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার পাশাপাশি চীনের সাম্প্রতিক তৎপরতাও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার সুযোগ তৈরি করতে পারে।

ফাইফল বলেন, আগামী সপ্তাহে চীন কী ধরনের বক্তব্য দেয় এবং কী পদক্ষেপ নেয়, সেদিকে তিনি বিশেষভাবে নজর রাখবেন।

এ প্রসঙ্গে তিনি হুথিদের বিষয়ে চীনের সহযোগিতা চেয়ে সৌদি আরবের অনুরোধ এবং যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের আসন্ন বৈঠকের বিষয়টি উল্লেখ করেন।

ফাইফল জানান, হুথিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। তার মতে, এর ফলে লোহিত সাগর ও হরমুজ প্রণালি—দুই দিকেই ইরানের একই সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা কিছুটা কমেছে।

তিনি বলেন, সৌদি আরব এখন চীনের কাছে ইরানের সঙ্গে আলোচনা করার পাশাপাশি হুথিদের হামলা থেকে বিরত রাখতে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। তার ভাষ্য, এর মধ্য দিয়ে প্রথমবারের মতো চীনকে এই ইস্যুতে বাস্তবভাবে সম্পৃক্ত হতে দেখা যাচ্ছে।

ফাইফলের মতে, চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে বৈঠকের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গেও বৈঠক হতে পারে।

তার মতে, এসব বৈঠকের মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে নিয়ে আসতে আরও চাপ প্রয়োগের একটি সুযোগ তৈরি হতে পারে।

সূত্র: আল জাজিরা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় চীনকে ঘিরে নতুন সমীকরণ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x