সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যসহ মোট নয়জন নিহত হয়েছেন। নিহত সাতজনের মধ্যে ছিলেন স্বামী-স্ত্রী, তাদের তিন ছেলে ও দুই মেয়ে। দুর্ঘটনায় অপর গাড়িতে থাকা দুই তরুণও প্রাণ হারিয়েছেন।
পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি গাড়ি আকস্মিকভাবে দিক পরিবর্তন করায় দুই গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে সিভিল ডিফেন্স, সৌদি রেড ক্রিসেন্টসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট দলগুলো ঘটনাস্থলে পৌঁছে যায়। গাড়ির ভেতরে আটকে পড়াদের উদ্ধারে তারা কাজ করেন।
দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমানো এবং ট্রাফিক নিরাপত্তা জোরদারে সৌদি কর্তৃপক্ষের চলমান উদ্যোগের মধ্যেই এ দুর্ঘটনা ঘটেছে।
সৌদি আরবের ট্রাফিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রী পর্যায়ের কমিটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ৬০ শতাংশের বেশি কমেছে।
সূত্র: জিও নিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন