আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইফল বলেন, কূটনীতিতে কখনো কখনো আলোচনার টেবিল থেকে কী সরিয়ে নেওয়া হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি জানান, ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তার কথা পুনরায় বলার সময় কয়েকটি বিষয় তুলে ধরেছেন। এর মধ্যে অবরোধ প্রত্যাহার, জব্দ করা অর্থ ফেরত দেওয়া এবং হামলা বন্ধ করার বিষয় রয়েছে।
তবে রেজায়ি ক্ষতিপূরণ ও পুনর্গঠনের জন্য অর্থ দাবি করেননি বলে উল্লেখ করেন ফাইফল। তার মতে, বিষয়টি একটি ‘সুনির্দিষ্ট ইঙ্গিত’ বহন করে। এর মাধ্যমে বোঝা যায়, কঠোর বক্তব্য অব্যাহত থাকলেও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের কৌশল কিছুটা প্রভাব ফেলছে।
ফাইফল বলেন, তার কাছে বিষয়টি এমন ইঙ্গিত দিচ্ছে যে, সব কঠোর বক্তব্যের মধ্যেও আগামী কয়েক সপ্তাহে আলোচনায় বসার জন্য দুই পক্ষই এখনো কিছুটা সুযোগ খুঁজছে।
সূত্র: আল জাজিরা

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন