ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

দাবি মানলে ঢাকায় ককটেল বিস্ফোরণ হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে ১১ দলীয় জোটের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট যেসব দাবি তুলে ধরেছে, সেগুলো বাস্তবায়ন করা হলে ঢাকায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটবে না।

সোমবার (২১ সেপ্টেম্বর) এনসিপির বিক্ষোভ মিছিল চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ১১ দলীয় জোটের উত্থাপিত দাবিগুলো মেনে নিলেই সমস্যার সমাধান হবে। এসব দাবি বাস্তবায়ন হলে ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটবে না।

তিনি বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনৈতিকভাবে বাদ দেওয়ার জন্য সংস্কার প্রয়োজন। ১১ দলীয় জোটও একই ধরনের দাবি জানিয়ে আসছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার—এই তিন দাবিতে তারা নিয়মিত রাজপথে আন্দোলন করছেন। কিন্তু সরকার এসব দাবি মেনে নিচ্ছে না।

তিনি আরও বলেন, ১১ দলীয় জোটও এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সরকার আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়।

নতুন দামে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা হয়েছে। রোববার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হয়।

জ্বালানি তেলের দাম বাড়ানোর আগের রেকর্ডের হিসাবে এবারের মূল্যবৃদ্ধি দ্বিতীয় সর্বোচ্চ। ২০২২ সালের ৬ আগস্ট তৎকালীন সরকার জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫১ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল। পরে জনরোষের মুখে ডিজেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমানো হয়।

বর্তমান সরকার প্রথম দফায় গত ১৮ এপ্রিল ডিজেল, অকটেন, পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম ১৫ থেকে ১৬ দশমিক ৬৭ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল।

সূত্র: জবাবদিহি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

দাবি মানলে ঢাকায় ককটেল বিস্ফোরণ হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x