ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

চাঁদাবাজ-টেন্ডারবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে: চরমোনাই পীর

চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, নারায়ণগঞ্জে যুব আন্দোলনের নেতা বুলবুল হত্যাসহ সব ধরনের হত্যাকাণ্ড, খুন, গুম ও ধর্ষণ প্রতিরোধে ইসলামী যুব আন্দোলনকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৬ষ্ঠ জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকীর সঞ্চালনায় অনুষ্ঠিত কনভেনশনে দলের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন।

কনভেনশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন চরমোনাই পীর। নতুন কমিটিতে মুফতি মানসুর আহমদ সাকীকে সভাপতি, আ হ ম আলাউদ্দীন ও অ্যাডভোকেট বায়েজিদকে সহ-সভাপতি এবং রহমাতুল্লাহ বিন হাবিবকে সেক্রেটারি জেনারেল করা হয়েছে।

মুফতি রেজাউল করীম বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর প্রমাণ হয়েছে—ইসলামের নাম ব্যবহার করে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে না, এমন দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিনি বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সংগঠনের অন্যতম সহযোগী সংগঠন এবং দেশের আদর্শিক যুবকদের জন্য এটি অনুপ্রেরণার নাম।

তিনি আরও বলেন, আল্লাহর ওয়াদা রয়েছে, মুমিনরা বিজয়ী হবে। তাই মুমিনের গুণাবলি অর্জনের জন্য চেষ্টা ও সাধনা অব্যাহত রাখতে হবে।

মুফতি রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলনের প্রতি দেশের আলেম-ওলামা ও সাধারণ মানুষের আগ্রহ ক্রমেই বাড়ছে। তাই আন্তরিকতার সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইসলামের পক্ষে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আতিকুর রহমান মুজাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জীবনের ঝুঁকি নিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কর্মীরা কাজ করেছেন। আগামীর বাংলাদেশ নির্মাণ এবং নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের প্রত্যেক কর্মীকে প্রস্তুত থাকতে হবে।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, কেয়ামতের ময়দানে সাত শ্রেণির মানুষ আরশের নিচে ছায়া পাবেন, তাদের মধ্যে আদর্শবান যুবকরাও রয়েছেন। নবী-রাসূলরা যুবক বয়সে ইবাদত করেছেন। যুবকদের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। যুবসমাজ জেগে উঠলে বৃহৎ বিশ্বও জেগে ওঠে।

বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমাতে হবে। তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর গণআন্দোলন গড়ে তুলতে তারা বাধ্য হবেন।

ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, যারা ইসলামের নামে ধোঁকাবাজি ও মিথ্যাচার করে এবং ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে, তারা প্রকৃত অর্থে ইসলামকে চায় না। তার ভাষ্য, মুনাফিকরা কাফেরদের চেয়েও ক্ষতিকর। তাই মুনাফিকদের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।

সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন শহর থেকে গ্রাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। সংগঠনের সর্বস্তরে ওলামায়ে কেরামদের সম্পৃক্ত করা সম্ভব হলে দ্রুত মানজিলে মকসুদে পৌঁছানো সহজ হবে। তার মতে, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমেই রাষ্ট্রে আদর্শিক পরিবর্তন আনা সম্ভব।

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, একটি দেশের টিকে থাকা ও অগ্রগতির বড় একটি অংশ যুবশক্তির ওপর নির্ভরশীল। যুবশক্তি রাষ্ট্রকে এগিয়ে নিতে পারে, আবার কখনো তাদের কারণেই রাষ্ট্র ধ্বংসের মুখে পড়তে পারে। তিনি বলেন, বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছে, তারা যুবশক্তিকে নৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য কার্যকর কোনো কর্মসূচি গ্রহণ করেনি—এটি দুঃখজনক বাস্তবতা।

এ সময় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা মোহাম্মাদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী শেখ ফজলুল করীম মারুফ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল বাসেত, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার, জয়েন্ট সেক্রেটারি মুফতি শামসুদ্দোহা আশরাফী, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, ইসলামী আইনজীবী পরিষদের সেক্রেটারি হানিফ মিয়া, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি আবুল কাশেম, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমাদ, কামাল উদ্দিন ও মোহাইমিন পাটোয়ারী প্রমুখ।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজ-টেন্ডারবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে: চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x