শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ‘সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করছে, সেই পরিবেশেই বিরোধী পক্ষ লং মার্চ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তারা মঞ্চে উঠে হুংকার দিচ্ছে, কাউকে কুকুরের মতো মারার কথা বলছে, কাউকে ধাওয়া করছে এবং সরকারি সম্পদ ধ্বংস করছে। তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনে ধ্বংসযজ্ঞের ঘটনাও উল্লেখ করেন এবং এর জন্য গুপ্ত ও সুপ্তদের লোকজনকে দায়ী করেন।
বিরোধী দলের সমালোচনা করে তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পরাজিত ফ্যাসিস্টরা মিছিল করছে এবং এর সুযোগ বিএনপি তৈরি করে দিয়েছে বলে প্রচার করা হচ্ছে। কিন্তু এমন সুযোগের কথা বলে রেলওয়ে স্টেশন ভাঙচুর করা হচ্ছে কেন—এ প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের কুকুরের মতো মারার হুমকি দেওয়ার সাহস তারা কোথা থেকে পাচ্ছে, সে প্রশ্নও করেন রিজভী।
তিনি বলেন, ঢাকার বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, সিএনজিতে আগুন এবং ট্রেনে আগুন দেওয়ার মতো ঘটনা কারা ঘটাচ্ছে, সেই প্রশ্নও সামনে এসেছে। তার দাবি, বিরোধী পক্ষই এসবের সুযোগ তৈরি করেছে। তাদের পেটুয়া বাহিনী এবং গুপ্ত-সুপ্তদের বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে পরাজিত শক্তি উৎসাহিত ও সাহসী হয়ে উঠছে।
রিজভী আরও বলেন, বর্তমান পরিস্থিতির জন্য ৫ আগস্টের বিজয় এবং ওয়াসিম আকরাম, আবু সাঈদ, আহনাফ, ফাইয়াজ, মুগ্ধসহ অসংখ্য তরুণের আত্মত্যাগকে বিবেচনায় রাখতে হবে। তিনি বলেন, এসব তরুণ নিজের জীবন দিয়েছেন, এমনকি কেউ গুলিবিদ্ধ হওয়ার পরও বন্ধুকে পানি এগিয়ে দিয়েছেন। জুলাই বিপ্লবের সেই মহান আত্মদানের দৃষ্টান্ত এবং ৫ আগস্টের বিজয়কে বর্তমান কর্মকাণ্ডের মাধ্যমে কলঙ্কিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এর মধ্য দিয়ে গণতন্ত্রকে পদদলিত করা হচ্ছে।
সূত্র: ইত্তেফাক/এমএস

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন