ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

জাপানের টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।

শুক্রবার স্থানীয় সময় বিকেলে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমদের নেতৃত্বে মিশনের নেতারা রাষ্ট্রদূতের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ ও মতবিনিময়কালে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সেবার মান আরও উন্নত করা, প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে অধিক উৎসাহিত করা এবং জাপানে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী, শ্রমিক ও দক্ষ জনশক্তি পাঠানোর বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এ সময় নেতারা প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।

সর্বোপরি, বর্তমান রাষ্ট্রদূত ও দূতাবাসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন জামায়াতের প্রতিনিধি দলের সদস্যরা। অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎকালে জামায়াতের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মিশনের টোকিও সিটির সভাপতি সরওয়ার আলম জোহা, আইসিএফ সেক্রেটারি আব্দুল মোমেন, শাহীন আলী এবং ব্যবসায়ী নেতা সানাউল হক। দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফার্স্ট সেক্রেটারি (লেবার) জয়নাল আবেদীন।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x