পলাতক আসামির নাম সম্রাট হোসেন (২৭)। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। তবে তিনি গাজীপুর মহানগরের গাছা থানার তারগাছ বড়বাড়ী এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গাজীপুর সদর মেট্রো থানার একটি ডাকাতি মামলায় গ্রেফতার সম্রাটকে বিচারিক কার্যক্রমের জন্য সোমবার দুপুরে আদালতে হাজির করতে হাজতখানা থেকে বের করা হয়। এজলাসে নেওয়ার পথে তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনার পর দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করলেও আটক করতে পারেননি। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের এলাকায় তল্লাশি জোরদার করা হয়। একই সঙ্গে সম্ভাব্য বিভিন্ন স্থানে তাকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে পুলিশ।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সম্রাটের বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাকে দ্রুত গ্রেফতারের জন্য তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন