ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা, লক্ষ্য ছিল আইআরজিসির ঘাঁটি

ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন বাহিনীর দাবি, বুধবার (২৯ জুলাই) ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে পরিচালিত এ অভিযানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সংশ্লিষ্ট কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামুদ্রিক সক্ষমতাসহ কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলার পর বুশেহর, হরমোজগান, খুজেস্তান ও ফার্স প্রদেশের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বুশেহরে অবস্থিত ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশেও বিস্ফোরণের খবর পাওয়া গেলেও স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তাসনিম ও আইআরআইবির খবরে বলা হয়েছে, বান্দর আব্বাস, আবাদান, আহভাজ, কাজরুন এবং কেশম, কিশ ও আবু মুসা দ্বীপেও হামলা হয়েছে। কেশম দ্বীপে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় দুজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানানো হয়েছে। এছাড়া আহভাজের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।

সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, আইআরজিসির সামরিক অবকাঠামো ধ্বংস করে মার্কিন বাহিনী, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথ এবং উপসাগরীয় মিত্র দেশগুলোর প্রতি ইরানের হুমকি কমিয়ে আনাই ছিল এ হামলার উদ্দেশ্য। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করেনি তেহরান।

সূত্র: আলজাজিরা, রয়টার্স, তাসনিম।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা, লক্ষ্য ছিল আইআরজিসির ঘাঁটি

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x