ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

মহাকাশে নতুন যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

নতুন যোগাযোগপ্রযুক্তি পরীক্ষার জন্য মহাকাশে একদল কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্যাটেলাইটগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে পরিবর্তিত ‘লং মার্চ-৬’ ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলোর সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়।

এসব স্যাটেলাইট স্যাটেলাইট যোগাযোগ, রেডিও-টেলিভিশন সম্প্রচার এবং ডেটা ট্রান্সমিশন (তথ্য আদান-প্রদান) সেবায় ব্যবহার করা হবে। পাশাপাশি এগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট প্রযুক্তির বিভিন্ন পরীক্ষা ও যাচাই কার্যক্রমও পরিচালিত হবে।

এটি ছিল চীনের ‘লং মার্চ’ ক্যারিয়ার রকেট সিরিজের ৬৬০তম ফ্লাইট মিশন।

সূত্র: আনাদোলু এজেন্সি।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মহাকাশে নতুন যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

নতুন যোগাযোগপ্রযুক্তি পরীক্ষার জন্য মহাকাশে একদল কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্যাটেলাইটগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে পরিবর্তিত ‘লং মার্চ-৬’ ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলোর সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়।

এসব স্যাটেলাইট স্যাটেলাইট যোগাযোগ, রেডিও-টেলিভিশন সম্প্রচার এবং ডেটা ট্রান্সমিশন (তথ্য আদান-প্রদান) সেবায় ব্যবহার করা হবে। পাশাপাশি এগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট প্রযুক্তির বিভিন্ন পরীক্ষা ও যাচাই কার্যক্রমও পরিচালিত হবে।

এটি ছিল চীনের ‘লং মার্চ’ ক্যারিয়ার রকেট সিরিজের ৬৬০তম ফ্লাইট মিশন।

সূত্র: আনাদোলু এজেন্সি।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x