ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বড় ধরনের হামলার আশঙ্কার কথা প্রকাশের একদিন পরই দেশটির বিভিন্ন এলাকায় রাশিয়ার ব্যাপক বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভ, নিপ্রোপেত্রোভস্ক, পলতাভা ও লভিভসহ বিভিন্ন অঞ্চলে চালানো এ হামলায় একটি বহুতল ভবনসহ একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলাগুলোর মধ্যে ইউক্রেনীয় প্রেসিডেন্টের জন্মশহর ক্রিভি রিহে রাশিয়ার একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে দুই শিশুসহ ৬ জন নিহত এবং ৮ জন আহত হন। এছাড়া রাজধানী কিয়েভে ১ জন, নিপ্রোপেত্রোভস্কে ৬ জন এবং পলতাভায় ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পোল্যান্ড সীমান্তসংলগ্ন লভিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং ২৬ জন আহত হন। পরিস্থিতির প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদারে পোল্যান্ড যুদ্ধবিমান মোতায়েন করে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, কিয়েভ থেকে লভিভ পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এছাড়া ওডেসা বন্দরের কাছে অস্ত্র বহনকারী তিনটি মালবাহী জাহাজেও আঘাত হানা হয়েছে বলে মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর কাছ থেকে দ্রুত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়া অত্যন্ত প্রয়োজন।
ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ট্রাম্প ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিতে সম্মতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধের পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সংকট আরও বেড়েছে।
এদিকে একই দিন সকালে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার পেনজা শহরে শীর্ষ অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি গুদামে আগুন লাগে। প্রেসিডেন্ট জেলেনস্কি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রুশ সামরিক বাহিনীকে সরঞ্জাম সরবরাহের অভিযোগ তুললেও মস্কো সেই অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র: আল জাজিরা

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন