ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে বাংলাদেশসহ ১৪ দেশের নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে সৌদি আরবের উদ্যোগ

লোহিত সাগর, বাব-এল মানদেব প্রণালি এবং এডেন উপসাগরে নিরাপদ নৌ চলাচল ও বাণিজ্যিক কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে সৌদি আরবের উদ্যোগে ১৪টি দেশকে নিয়ে একটি সামরিক সামুদ্রিক জোট গঠিত হয়েছে। ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামে গঠিত এই জোটের উদ্দেশ্য বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা। বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে কার্যত নৌ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। একই সময়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা বাব-এল মানদেব প্রণালি ও লোহিত সাগরের নৌপথে হামলার মাত্রা বাড়িয়ে দেওয়ায় জ্বালানি নিরাপত্তা রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ জোট গঠনের লক্ষ্যে ৫১টি দেশকে আমন্ত্রণ জানানো হলেও বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলসহ ৪৩টি দেশের প্রতিনিধিরা অংশ নেন।

সৌদি আরবের পাশাপাশি জোটে স্বাক্ষরকারী দেশগুলো হলো তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কমোরোস। তবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান এই জোটে স্বাক্ষর করেনি। সৌদি আরবকে জোটটির প্রতিষ্ঠাতা সদস্য এবং সদর দপ্তর হিসেবে ঘোষণা করা হলেও সদর দপ্তরের সুনির্দিষ্ট অবস্থান জানানো হয়নি। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্যোগ এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে লক্ষ্য করে গঠন করা হয়নি।

এই জোটের সদস্য দেশগুলো পারস্পরিক গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া এবং সামুদ্রিক পরিচালনা পরিকল্পনায় একসঙ্গে কাজ করবে। ফেব্রুয়ারি থেকে ইরান যুদ্ধের প্রভাবের মধ্যেও সৌদি আরব ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু টার্মিনাল ব্যবহার করে তেল রপ্তানি চালিয়ে গেলেও, লোহিত সাগরে হুথিদের অবরোধ ও হামলার কারণে সেই রুটও ঝুঁকির মুখে পড়ে।

বিশ্ব বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এবং প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বাব-এল মানদেব প্রণালি দিয়ে পরিবাহিত হয়। মাত্র ১৮ মাইল প্রশস্ত এই প্রণালিতে যেকোনো ধরনের বিঘ্ন বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন সংকট সৃষ্টি করতে পারে। তাই পারস্পরিক সহযোগিতা ও যৌথ দায়িত্ব পালনের মাধ্যমে সম্ভাব্য হুমকি মোকাবিলায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্যও এই জোটে যোগদানের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে।

সূত্র: আল জাজিরা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ইরানের বিরুদ্ধে বাংলাদেশসহ ১৪ দেশের নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে সৌদি আরবের উদ্যোগ

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x