ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ওমান উপকূলের কাছে পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা

ওমানের উপকূলের কাছাকাছি একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, ওমানের খাসাব উপকূল থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় ২০ নটিক্যাল মাইল, অর্থাৎ প্রায় ৩৭ কিলোমিটার দূরে অবস্থানরত জাহাজটিতে আঘাত হানে একটি বস্তু।

সংস্থাটি জানিয়েছে, কী ধরনের বস্তু দিয়ে আঘাত করা হয়েছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় জাহাজটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনার পর ইউকেএমটিও ওই সমুদ্রপথে চলাচলকারী অন্যান্য জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। পাশাপাশি কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা নজরে এলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে।

ওমানের আশপাশের সমুদ্রসীমা আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপরিবহনের একটি গুরুত্বপূর্ণ রুট। এ অঞ্চলে সাম্প্রতিক সময়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

সূত্র: আল জাজিরা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

ওমান উপকূলের কাছে পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x